স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বাগনানের কাছারিপাড়ায়। মৃত গৃহবধূর নাম সেলিমা বেগম (২৬) । ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ বুধবার মৃত গৃহবধূর স্বামী শেখ সইদুলকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
সূত্রের খবর বছর ১৪ আগে সেলিমার সাথে পেশায় রংমিস্ত্রি সইদুলের বিয়ে হয়। সেলিমার দাদা মঈদুলের অভিযোগ বিয়ের সময় ছেলের বাড়ির দাবিমতো নগদ টাকা সোনার গহনা আসবাবপত্র দিলেও বিয়ের কয়েক মাস পর থেকে আরও টাকার দাবিতে বোনের উপর অত্যাচার করত সইদুলের পরিবার। তার অভিযোগ বোনকে অত্যাচারের হাত থেকে বাঁচাতে বেশ কয়েকবার তারা টাকা দিলেও বোনের ৩ টি সন্তান হওয়ার পর থেকে অত্যাচারের মাত্রা বাড়ে।
শেখ মইদুল অভিযোগ করেন এর পাশাপাশি বছর খানেক আগে কলকাতায় কাজে যাওয়ার সুবাদে সইদুল এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তার অভিযোগ এরপরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরমে ওঠে। এই অভিযোগ করেন ওই মহিলার সাথে সম্পর্ক কাটাতে তারা সইদুলকে একটি টোটো কিনে দেয়। যদিও এর পরেও সে মহিলার সাথে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। মইদুল জানান মঙ্গলবার রাতে দুজনের মধ্যে অশান্তি চরমে উঠল সইদুল বোনকে শ্বাসরোধ করে খুন করে। পরে প্রতিবেশী মারফত আমরা খবর পেয়ে বাগনান হাসপাতালে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখতে পাই। বাগনান থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করেন ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment